লাইফস্টাইল

পপ তারকা টেইলর সুইফটের বিড়ালের দাম ৮০০ কোটি টাকা!

সাধারণ কাচের বাক্সে বসে থাকা ছোট বিড়াল, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছোট বিড়াল কাচের বাক্সে বসে আছে, যা একটি সাধারণ অভ্যন্তরীণ পরিবেশের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পপ তারকা টেইলর সুইফটের বিড়াল বিশ্বের ধনী পোষা প্রাণীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।

রোলিং স্টোন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইফটের বিড়ালের নাম রাখা হয়েছে ওলিভিয়া বেনসন। এটি বিশ্বের সবচেয়ে ধনী পোষা প্রাণীর তালিকায় তিন নম্বরে রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ৯৭ মিলিয়ন ডলার বা ৮০০ কোটি টাকা।

অল অ্যাবাউট ক্যাটস দ্বারা পরিচালিত এ তালিকাটি তৈরি করেছে ফোর্বস-স্টাইল। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ডেটা ব্যবহার করে বিড়ালের বর্তমান মূল্য নির্ধারণ করেছে।

ওলিভিয়া বেনসনের চেয়ে কিছুটা বেশি সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নালা-ক্যাট নামক বিড়ালটি। যার বর্তমান মূল্য ১০০ মিলিয়ন ডলার।

রোলিং স্টোন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত পোস্টগুলোর লাইক এবং প্রতিটি পোস্ট থেকে আয়কৃত টাকার পরিমাণ পর্যবেক্ষণ করেছে।

ওলিভিয়া বেনসন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরের জগতেও বেশ সফলতা অর্জন করেছে। স্কটিশ এ বিড়ালটি অভিনয় করেছে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে, যেখানে সে সফল হয়। এছাড়াও বিড়ালটি বড় বাজেটের বিজ্ঞাপনেও অভিনয় করেছে।

বিষয়:পোষা প্রাণী বিড়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…