চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব জ্বালানি! কাতারের অশনি সংকেত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে এমনই গুরুতর সতর্কবার্তা দিয়েছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি। 

আজ (৭ মার্চ) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-কাবি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত যদি আরও কয়েক সপ্তাহ চলে, তাহলে উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি রপ্তানিকারক দেশকে উৎপাদন বন্ধ করে ‘ফোর্স ম্যাজর’ ঘোষণা করতে হবে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে তীব্র সংকট দেখা দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

হরমুজ প্রণালীতে সবচেয়ে বড় ঝুঁকি

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয় সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে এই পথে ট্যাঙ্কার চলাচল প্রায় থেমে গেছে। আল-কাবির মতে, যদি এই প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল না হয়, তাহলে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তেলের দাম ১৫০ ডলার (১৮ হাজার ৩৮৭ টাকা) ছুঁয়ে ফেলতে পারে। যা যুদ্ধের আগের দামের প্রায় চার গুণ।

কাতারের এলএনজি উৎপাদনে বড় ধাক্কা

ইরানি ড্রোন হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় এলএনজি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কাতার এনার্জি উৎপাদন বন্ধ করে ফোর্স ম্যাজর ঘোষণা করেছে। আল-কাবি জানান, ক্ষয়ক্ষতির মাত্রা এখনও মূল্যায়ন চলছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে ‘সপ্তাহ থেকে মাস’ লাগতে পারে। কাতারের ১২৮টি এলএনজি পরিবাহী জাহাজের মধ্যে বর্তমানে মাত্র ৬ থেকে ৭টি লোডিংয়ের জন্য প্রস্তুত। এতে বিশ্বব্যাপী এলএনজি সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।

বিকল্প পথ সীমিত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিকল্প পাইপলাইন রয়েছে, যা আরব সাগরের বন্দর পর্যন্ত জ্বালানি পৌঁছে দিতে পারে। কিন্তু এসব পাইপলাইনের ক্ষমতা সীমিত হরমুজ প্রণালীর মাধ্যমে যে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়, তার পুরোটা বিকল্প রুট দিয়ে সম্ভব নয়।

সংকট দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, মূল্যস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬কাতারজ্বালানি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT