শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২শ’ ৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ^ অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারে সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্লাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে।






