চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিববাহিনীকে উৎসাহ দিতে জীবনের নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ক্রিকেট এবং গীতিকবি রবিউল ইসলাম জীবন; এই দুইয়ের সম্পর্ক বেশ পুরনো। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই বারবার শব্দ-ছন্দে তুলে এনেছেন ক্রিকেটীয় অনুভূতি। সদ্য শুরু হওয়া বিশ্বকাপেও সেই ধারা অটুট রইলো।

প্রকাশ হয়েছে জীবনের কথায় ক্রিকেটের নতুন গান। বিশ্বকাপের থিম সং হিসেবে তৈরি করা এই গানের শিরোনাম ‘জিতবো আমরা’। এটি গেয়েছেন তাসনিম আনিকা। সুর-সংগীত করেছে ব্যান্ড অ্যাপিরাস। গানটিতে র‌্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু।

গানটি তৈরি করা হয়েছে ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসের উদ্যোগে। তাদের ইউটিউব চ্যানেলেই সম্প্রতি এটি ভিডিও আকারে উন্মুক্ত করা হয়েছে। কাজটি হয়েছে জিনেক্সটের তত্ত্বাবধানে।

‘বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার/ কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার/’-এমন কথায় শুরু হওয়া গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ক্রিকেট আমার আবেগে মিশে আছে। তাই এই বিষয়ে লিখতে বরাবরই বাড়তি ভালোলাগা কাজ করে। বিশ্বকাপ উপলক্ষে থিম সংটি বানানো হয়েছে। এর পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজনের প্রচারেও গানটি ব্যবহৃত হচ্ছে।

প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে ‘জিতবো আমরা’ গানটি। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে এর ভিউ ছাড়িয়ে গেছে দুই মিলিয়ন।

উল্লেখ্য, ক্রিকেট নিয়ে এ পর্যন্ত দুই ডজনের বেশি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’। এছাড়াও শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘লড়বে এবার বাংলাদেশ’ গানগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, সিলেট সিক্সারস, রংপুর রাইডার্স, রাজশাহী রয়েলস, মিনিস্টার রাজশাহী দলগুলোর জন্যও থিম সং লিখেছেন তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডজয়ী এই গীতিকবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩গানজীবনথিম সংবিশ্বকাপরবিউল ইসলাম জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT