চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল, নেশনসে পর্তুগালের খেলা কবে, কখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলো। ইউরোপের দেশগুলো খেলবে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ। বাছাইয়ের যোগ্যতা অর্জন না করা দেশগুলোর কেউ কেউ প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে।

লাতিন অঞ্চলের বাছাইয়ে শুক্রবার ভোর ৬টায় নামবে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে বিশ্বজয়ীদের প্রতিপক্ষ চিলি। শনিবার ভোর ৭টায় ব্রাজিল নামবে ইকুয়েডরের বিপক্ষে।

আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায়। কলম্বিয়ার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ১১ সেপ্টেম্বর, ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের মাঠে, আতিথ্য নেবে তারা।

উরুগুয়ে শনিবার ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৪টায় গড়াবে লড়াই।

বৃহস্পতিবার দিবাগত রাতে উয়েফা নেশনস লিগে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে লড়বে সার্বিয়া। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে।

পর্তুগালের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্পেন নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি গড়াবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত পৌনে একটায়।

Reneta

সেপ্টেম্বর উইন্ডোতে নেশনস লিগে ফ্রান্স প্রথম ম্যাচ খেলবে ইতালির বিপক্ষে। শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় গড়াবে লড়াই। ফ্রান্স দ্বিতীয় ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর। রাত পৌনে একটায়, প্রতিপক্ষ বেলজিয়াম। একই সময়ে ইতালি মুখোমুখি হবে ইসরায়েলের।

শনিবার দিবাগত রাত পৌনে একটায় হাঙেরিকে আতিথ্য দেবে জার্মানি। দ্বিতীয় ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে ম্যাচটি গড়াবে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় পৌনে একটায়। নেদারল্যান্ডস প্রথম ম্যাচ খেলবে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচ গড়াবে শনিবার রাত পৌনে একটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিউয়েফা নেশনস লিগচিলিজার্মানিপর্তুগালবিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT