চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন, ব্যাংক খাত সংস্কারে জোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা) অর্থায়নের অনুমোদন দিয়েছেবিশ্বব্যাংক। বুধবার ২৪ জুন সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ অনুমোদিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্বব্যাংকের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা অপরিহার্য। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ এর আওতায় দেওয়া এ অর্থায়নের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা জোরদার করা, আমানত বিমা ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি।

প্রকল্পের মাধ্যমে আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো, ডিপোজিট প্রটেকশন ব্যবস্থার আধুনিকায়ন, জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তোলা, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারের ভিত্তি তৈরি করা হবে।

বিশ্বব্যাংক বলেছে, দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রভাব বিস্তার এবং সংশ্লিষ্ট পক্ষকে ঋণ প্রদানের কারণে দেশের ব্যাংকিং খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক পরিচালক জিন পেসমে বলেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের জন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের মোট আর্থিক খাতের সম্পদের প্রায় ৯০ শতাংশ ধারণকারী ব্যাংক খাত বর্তমানে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে।

Reneta

তিনি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, আস্থা পুনর্গঠন এবং ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এর ইতিবাচক প্রভাব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতেও পড়বে।

প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অবকাঠামো আধুনিকায়ন করা হবে। এর ফলে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি আর্থিক খাতের সহনশীলতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ ও প্রকল্পের টাস্ক টিম লিডার তোশিয়াকি ওনো বলেন, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবং এশিয়া ডেভ্লপমেন্ট ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প ব্যাংকিং খাতের সংকট মোকাবিলার প্রস্তুতি জোরদার করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৫০ মিলিয়ন ডলার ঋণঋণ অনুমোদনবাংলাদেশ ব্যাংকবিশ্বব্যাংকব্যাংক খাত সংস্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার শুরু

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ার গরিবের ডাক্তার মিশুকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

এবার এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তি দেয়া হবে: শিক্ষা মন্ত্রী 

জুন ২৫, ২০২৬

ভারত-চীনকে এড়িয়ে মালেয়েশিয়াতে প্রথম সফর

জুন ২৫, ২০২৬

মা হওয়ার খবরে এবার মুখ খুললেন সামান্থা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT