আন্তর্জাতিক

বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অজয় ​​বাঙ্গা

অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আলোচনায় অংশ নিচ্ছেন, পেছনে বিশ্বব্যাংকের লোগোসহ আধুনিক ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়াশিংটনে আজ থেকে শুরু হওয়া বিশ্বব্যাংকের বার্ষিক সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা জড়ো হচ্ছেন। এসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​বাঙ্গা, যিনি আগামী সপ্তাহে ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হবেন।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তিনি কিভাবে ব্যাংকটিকে ব্যবহার করেন তা নিয়েই হবে আলোচনা।

বৈশ্বিক নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়া দরিদ্র দেশগুলোকে সাহায্য করার জন্য অনেকদিন ধরেই ব্যাংকটিকে চাপ দিয়ে আসছে৷ বছরের পর বছর ধরে সমালোচকরা বলে আসছেন যে বৈশ্বিক প্রতিষ্ঠানটি জলবায়ু সংকটের জন্য পর্যাপ্তভাবে সাড়া দেয়নি। শেয়ারহোল্ডাররা অবশ্য কিছু বিষয়ে অনুমোদন দিয়েছে যার মধ্যে রয়েছে ঋণের পরিমাণ বাড়ানো এবং বেসরকারি খাতে বিনিয়োগ।

বাঙ্গাকে অবশ্যই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মনোনীত করেন বাঙ্গাকে। যুক্তরাষ্ট্র চায় যে ব্যাংকটি উন্নয়নশীল বিশ্বে চীনের প্রভাবকে দুর্বল করতে এবং ঋণ প্রদানের বিকল্প ব্যবস্থা গ্রহণ করুক।

মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে ২০২১ সাল পর্যন্ত মাস্টারকার্ডের প্রধান নির্বাহী পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা এবং অর্থনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তার।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ বেশ খানিকটা চ্যালেঞ্জিং। বিশেষত বর্তমানে কোভিড পরবর্তী সময়ে যেখানে দেশে দেশে ক্রমাগত আর্থিক বিপর্যয় ও প্রকল্পে ধস দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বিশ্বব্যাংকের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ।

এর আগে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ‘ডেভিড ম্যালপাস’। আগামী ৩০ জুন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা যা দারিদ্র্যতা হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ মালপাসকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত করেছিলেন।

বিষয়:অজয় বাঙ্গা বিশ্বব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…