চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌবাহিনীর সহযোগিতায় ওয়ার্কশপ অন ডিফেন্স জার্নালিজম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নৌবাহিনী ও সাংবাদিকদের অংশগ্রহণে ওয়ার্কশপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর সহযোগিতায় ওয়ার্কশপ অন ডিফেন্স জার্নালিজম অনুষ্ঠিত

ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর উদ্যোগে প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ আগস্ট বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় কক্সবাজারের হোটেল ‘স্বপ্নীল সিন্ধু’র হলরুমে ‘ওয়ার্কশপ অন ডিফেন্স জার্নালিজম’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নৌ বাহিনীর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সাংবাদিকতায় বিশেষজ্ঞ জ্যেষ্ঠ সাংবাদিকরাও বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন ডিজাবের সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ।

Banglabid

কর্মশালায় নৌবাহিনীর কর্মকর্তারা বলেন, বঙ্গোপসাগরের জলসীমার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে লঞ্চডুবি ও প্রাকৃতিক দুর্যোগসহ ‘ইন এইড টু সিভিল’ পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও কাজ করে যাচ্ছে।

তারা বলেন, ২০১৮ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী। জল, স্থল ও আকাশপথে নৌবাহিনীর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘ মিশনেও অনন্য অবদান রেখে যাচ্ছে নৌবাহিনী।

এতে ডিজাবের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আলী আসিফ শাওন সংগঠনের সার্বিক পরিচিতি তুলে ধরে প্রতিরক্ষা সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন।

Reneta

আয়োজনে ডিজাবের সিনিয়র সদস্য ও  দৈনিক কালের কন্ঠের নগর সম্পাদক কাজী হাফিজ বলেন, এই ধরণের কর্মশালার মধ্য দিয়ে প্রতিরক্ষা সাংবাদিকতায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে আরও বেশি উৎকর্ষতা অর্জন সম্ভব।

এ সময় তিনি দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-ডিজাবের সহ-সভাপতি তারিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিরাজ মিজু, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, দপ্তর সম্পাদক দৈনিক ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান,  নির্বাহী সদস্য এম এম বাদশাহ এবং আরিফুর রহমান রাব্বিসহ রাজধানী ঢাকায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক।

এ সময় সাংবাদিকদের অনেকে নিজেদের প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্কশপ অন ডিফেন্স জার্নালিজমজাতিসংঘডিজাবডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশনৌবাহিনীবাংলাদেশ সেনাবাহিনীবিমান বাহিনীশান্তিরক্ষা মিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT