চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউসেপ-এর প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
লাইফস্টাইল
A A
প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা সনদপত্র হাতে নিয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরস্থ কার্যালয়ে এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের কোর্স সমাপনীদের মাঝে সনদপত্র বিতরণ করে ইউসেপ বাংলাদেশ।

কর্মশালায় ইউসেপ ঢাকা অঞ্চলের প্রায় ১০০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা ও পরিচালনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন-সংশ্লিষ্ট থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ। তারা হলেন মো. রাজু আহমেদ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদপুর, মিস ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পল্লবি, আব্দুল কাদের ফকির, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরপুর, মোসা. নাসরিন সুলতানা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লালবাগ, আব্দুল হাকিম, থানা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা বাড্ডা, আব্দুল্লাহ আল মারুফ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমনা।

সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষণার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ঢাকা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পরিচালক প্রোগ্রাম ও ইনোভেশন ইউসেপ বাংলাদেশ ইঞ্জি. মোহাম্মাদ আব্দুল মান্নানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তৃতায় ইউসেপ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন, পাশাপাশি ইউসেপ বাংলাদেশ থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যোমী হয়ে ওঠে। তিনি কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এই ধরনের কর্মশালা শিক্ষকদের কর্মস্পৃহা এবং শিক্ষাকার্যক্রম সংক্রান্ত জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে। এছাড়াও শিক্ষা কার্যক্রমে ডিজিটাল কন্টেন্ট তৈরির দক্ষতার উপরও গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম (সাবেক মুখ্য সচিব) শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউসেপের সকল শিক্ষকদের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এই ব্যবস্থা করলে পাঠদানের ক্ষেত্রে যেমন সুবিধা, তেমনি সর্বোচ্চ ফলাফল আশা করা যাবে।

Reneta

গুগল এর তথ্য মতে বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হলো ইউসেপ বাংলাদেশ। ইউসেপ-এ প্রায় ৪২টি অকুপেশনে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা আছে। ইউসেপ বাংলাদেশ এর শিক্ষকদের যোগ্যতা এবং কর্মদক্ষতায় স্কুলগুলো সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। সভাপতি তাই স্কুলগুলো এমপিও ভুক্ত করার প্রস্তাব রাখেন।

ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ লেখাপড়া থেকে ঝরে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম নারী হিসেবে প্রতিষ্ঠিত করার কার্যক্রমকে এসময় অতিথিরা সাধুবাদ জানান। সেই সাথে ১০০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফইউসেপপ্রশিক্ষণ কর্মশালাসনদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT