অর্থনীতি

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

গাজীপুরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যানবাহন ও মানুষের দীর্ঘ সারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এক মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ২টি কারখানার শ্রমিকরা।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে।

শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে, জিরানি ডরিন ফ্যাক্টরির ১৪ জন স্টাফ সাটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে একই মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ওই কারখানার শ্রমিকরা। টানা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণে যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিষয়:গাজীপুর বিক্ষোভ মহাসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…