চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মী নিচ্ছে মালয়েশিয়া, বাংলাদেশিদের বড় সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মালয়েশিয়ায় কাজের জন্য প্রস্তুত বাংলাদেশি শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে (পামবাগান) বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে ‘চাহিদাপত্র’ সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা সিজনাল ভিসা পুনরায় চালু করল। এতে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

গতকাল (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ায় এর মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় ১৫ রকমের তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে কম্পানির অনুমোদনপত্র (কমপক্ষে কম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে), সত্যায়ন ফিয়ের মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ (চার/পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ), কম্পানির পটভূমি তথ্যের একটি প্রফাইল, যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা (দেশি ও বিদেশি), শ্রমিকদের দুই-তিনজনের ফোন নম্বর, কম্পানির ব্যাংক স্টেটমেন্ট (বিগত তিন মাসের), যেখানে ১০০ শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালান্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত।

এ ছাড়া বিদ্যমান শ্রমিকদের আবাসন সুবিধা সম্পর্কে জেটিকে অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানার দলিল/জমি ইজারা দলিল, প্রতিশ্রুতি/গ্যারান্টিপত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অব অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট (বিআরএ) এবং কম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোটা অনুমোদনপত্রসহ সব নথির দুই সেট তৈরি করে এক সেট মূল এবং এক সেট অনুলিপি হিসেবে দিতে হবে।

 

Bangladesh government employment document for Malaysian job opportunities. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্যাগ: কর্মী নিয়োগমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরিয়ানের ‘স্টারডম’-এ সালমান!

পরবর্তী

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

পরবর্তী
আগারগাঁও থেকে মতিঝিলের মেট্রোরেল লাইন বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও ঝড়ের আশঙ্কা, আবহাওয়া সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের শঙ্কা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT