জনপদ

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের হাত ও রক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত শ্রমিকের মৃতদেহের হাত ও রক্তের ছবি, দুর্ঘটনার স্থান ও যানবাহনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষীকান্দর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোমিন ব্যাপারি (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মোমিন ভায়না দক্ষিণপাড়া এলাকার মকছেদ ব্যাপারীর ছেলে।

মঙ্গলবার ২৩ জানুয়ারি ভোরে পৌরসভার লক্ষীকান্দর এলাকায় এ সড়ক দুঘর্টনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ গৌতম কুমার মন্ডল জানান, ভোরে ঘন কুয়াশার মধ্যে সড়কে যানবাহনে টোল আদায় করছিল মটর শ্রমিক মোমিন ব্যাপারী। এ সময় মাগুরা থেকে ফরিদপুর গামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:কাভার্ড ভ্যান চাপা মাগুরা শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…