চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া আইনজীবী হিসেবে গ্রেপ্তারের আগে জিতলেন ২৬টি মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কেনিয়ার হাইকোর্টের একজন ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তার হওয়ার আগে ২৬টি মামলায় জয়ী হয়েছিলেন।

এনডিটিভি জানিয়েছে, ভুয়া আইনজীবী ব্রায়ান মুয়েন্ডাকে কেনিয়ার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ম্যাজিস্ট্রেট, আপিল বিভাগের বিচারক এবং হাইকোর্টের বিচারকদের সামনে মামলা পরিচালনা করেছেন। মুয়েন্ডা নিজেকে একজন যোগ্য আইনজীবী হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছিলেন। এমনকি গ্রেপ্তার হওয়ার পরও বিচারকরা তার মামলা পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশংসা করেছেন।

কেনিয়ার ল সোসাইটির নাইরোবি শাখার র‌্যাপিড অ্যাকশন টিম নির্দিষ্ট অভিযোগের  ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। ল সোসাইটি এক্সে করা এক পোস্টে জানিয়েছে, এক ভুক্তভোগী আমাদের জানান, মুয়েন্ডা কেনিয়ার হাইকোর্টের আইনজীবী নন। সোসাইটির রেকর্ড অনুযায়ী, তিনি আমাদের সদস্য নন। অধিকতর তদন্তের জন্য তাকে আটক করা হয়েছে।

সোসাইটি জানায়, মুয়েন্ডা অপরাধমূলকভাবে তাদের পোর্টালে প্রবেশ করেছে এবং তার নামের সাথে মিল রয়েছে এমন একটি অ্যাকাউন্টে নিজের বিস্তারিত যোগ করার পাশাপাশি নিজের একটি ছবিও আপলোড করেছে। তিনি যে অ্যাকাউন্টে নিজের ছবি যোগ করেছেন সেটির আসল নাম হল ব্রায়ান মুয়েন্ডা এনটউইগা।

এই ঘটনার পর এনটউইগা তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না। পরে ২৮ সেপ্টেম্বর তিনি আইটি বিভাগকে তার অসুবিধার কথা জানান এবং জানতে পারেন যে সাইটে অ্যাক্সেস করতে যে ইমেইলটি দরকার তা তার নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীকেনিয়ামামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

ভারত দলে প্রথমবার সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন শ্রেয়াস

জুন ৬, ২০২৬

পেলে থেকে মেসি: বিশ্বকাপের আগেই দেখুন এই ১০ সিনেমা

জুন ৬, ২০২৬

রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT