ফুটবল

জ্যামাইকাকে হারিয়ে প্রথমবার শেষ আটে কলম্বিয়া

কলম্বিয়া ফুটবল দল জ্যামাইকা ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়া ফুটবল দল জ্যামাইকা ম্যাচে জয় উদযাপন করছে, দর্শকরা উল্লাসে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ২০১১ সালে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে গ্রুপপর্বে পড়েছিল বাদ। পরের আসরে শেষ ষোলোতে উঠতে সক্ষম হলেও ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি। এবারের টুর্নামেন্টে অবশ্য করেছে বাজিমাত। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়ার মেয়েরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।

মঙ্গলবার মেলবোর্নে হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৫১ মিনিটে ভাঙে ডেডলক। আনা গুজমানের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর বাঁ পায়ের কোণাকুণি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে।

সিডনিতে আগামী ১২ আগস্ট শেষ আটের লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। গত সোমবার নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইংলিশ মেয়েরা কোয়ার্টার ফাইনালে ওঠে।

বিষয়:কলম্বিয়া জ্যামাইকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…