চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারা-ফারজানাকে ছাড়াই জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আবু ধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৫৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রান তোলে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ৩৩, অধিনায়ক নিগার ২৫ ও সোবহানা মোস্তারি করেন ৩৮ রান।

মাঝারি পুঁজি নিয়েও বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। চোটের কারণে পেসার জাহানারা আলম ও করোনা পজিটিভ হওয়ায় মিডলর্অডার ব্যাটার ফারজানা হক ছিটকে যান বাছাইপর্ব থেকে। গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে নামতে হচ্ছে বাংলাদেশকে।

Banglabid

শুরুটা দারুণ করলেও ২০ ওভারে ৯ উইকেটে ৭০ রানের বেশি তুলতে পারেনি আমিরাতের মেয়েরা। ৩৭ রানের ওপেনিং জুটি লড়াইয়ের আশা জাগালেও সালমা খাতুন ও লতা মন্ডলের দারুণ বোলিংয়ে অল্পতেই আটকে যায় তারা। দুই বোলারই নেন তিনটি করে উইকেট।

আগামীকাল রোববার আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৯ ও ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’তে রয়েছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের সেরা দুই দল বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি খেলবে ফাইনালও। রয়েছে স্থান নির্ধারণী ম্যাচও।

Reneta

ম্যাচগুলো হবে আবু ধাবির দুটি মাঠে। বাংলাদেশের তিনটি ম্যাচ একই ভেন্যুতে। আগামী বছরের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৩ বিশ্বকাপ বাছাই পর্বআরব আমিরাতজয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম কোটিপতি পেল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪তম সিজন

পরবর্তী

সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকুলিন

পরবর্তী
জ্যাকুলিনের হাসিমুখ ও সুকেশের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকুলিন

রানির শেষবারের মত দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রানিকে শেষবারের মত দেখতে দীর্ঘ প্রতীক্ষার সারি

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT