চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জয় তুলেছে বাংলাদেশ। বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারানোর একদিন আগেই অবশ্য টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে নিগার সুলতানা জ্যোতির দল। সুপার সিক্সে স্কটিশদের ৯০ রানে হারিয়েছে টিম টাইগ্রেস।

কীর্তিপুরে শুক্রবার টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম টাইগ্রেস সংগ্রহ করে ১৯১ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে, সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল লাল-সবুজের দল। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। এ ম্যাচেও সমান ১৯১ রান করে জ্যোতি বাহিনী, জিতল নিজেদের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ৯০ রানে।

ব্যাটে দারুণ শুরু এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান তোলে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে তাদের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ক্যাথরিন ফ্রেজার। অফ স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টায় ব্রাইসের হাতে ক্যাচ দেন দিলারা।

টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা দিলারা আউট হয়েছেন ২৮ বলে ৩৯ রান করে। পরের ওভারে আউট হন জুয়াইরিয়াও। আগের ম্যাচে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া জুয়াইরিয়ার ব্যাট থেকে আসে ২২ বলে ২২ রান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা। ১০ বলে ১৫ রান করে রানআউটে কাটা পড়তে হয়েছে ছন্দে থাকা তারকাকে।

দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন জ্যোতি ও সোবহানা। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না জ্যোতি। চলতি টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচে ৪৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। স্কটল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ক্লো অ্যাবেলের বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন জ্যোতি।

Reneta

বাংলাদেশ অধিনায়কের মতো ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানাও। টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে তাণ্ডব চালানো ডানহাতি ব্যাটার খেলেছেন ২০৪ স্ট্রাইক রেটে ২৩ বলে ৪৭ রানের ইনিংস। ২ ছক্কার সঙ্গে ৭ চার মেরেছেন। শেষ ওভারে আউট হয়ে ফেরেন। তবে ৩৫ বলে ৫৬ রানে অপরাজিত ইনিংসে দলকে ১৯১ রানের সংগ্রহ এনে দেন জ্যোতি।

স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ফ্রেজার, ক্লোই অ্যাবেল ও প্রিয়নাজ চ্যাটার্জি নেন একটি করে উইকেট।

বড় লক্ষ্য দেয়ার পর বোলিংটাও দারুণ করেছেন মারুফা-স্বর্ণারা। প্রথম বলেই মারুফা ফেরান ডার্সি কার্টারকে। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল।

মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। পুরো ২০ ওভার খেলে ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা।

মারুফা সর্বোচ্চ ৩ এবং স্বর্ণা ২ উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিবাংলাদেশমারুফামেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT