চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামকে নিয়ে ছেলেখেলায় মাতল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া আট আসরের ভেতর চারবারই শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। সবশেষে দুবার মার্কিন ফুটবলাররা ট্রফি নিয়ে দেশে ফেরে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এবার শুরুটাও হয়েছে দাপট দেখিয়ে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথ আয়োজিত এবারের টুর্নামেন্টে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে শিরপাধারীরা পেল দারুণ সূচনা। 

ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে আসা ভিয়েতনাম কতটা কোণঠাসা ছিল, স্কোরলাইন তার পরিষ্কার ধারণা দিতে সক্ষম নয়। মার্কিন মেয়েরা খেলার ৬৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল। প্রতিপক্ষের দিকে নিতে পেরেছে ২৮টি শট, যার ভেতর সাতটি ছিল লক্ষ্য বরাবর। বিস্ময়কর হলেও সত্যি, ভিয়েতনাম গোটা ম্যাচে একটি শটও নিতে পারেনি!

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে হওয়া ই গ্রুপের ম্যাচের ১৪ মিনিটে অ্যালেক্স মরগানের অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা সোফিয়া স্মিথ।

Banglabid

৪৪ মিনিটের মাথায় মরগানের নেয়া পেনাল্টি কিক ডান প্রান্তে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভিয়েতনামের গোলরক্ষক কিম থান। তবে বিরতির আগে যোগ করা সময়ের সোফিয়ার নেয়া কিক গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ হয়।

গোলরক্ষককে পরাস্ত করা সোফিয়ার পাসে বল নিয়ে ৭৭ মিনিটে ফাঁকা জালে নিশানাভেন করেন লিন্ডসে হোরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকল্যান্ডভিয়েতনামযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT