চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ডিফেন্ডারদের ভুল, প্রথমার্ধে এগিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ৩১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শুরুতে ভালো কিছু আক্রমণ করলেও ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ভুল করে বসেন ডিফেন্ডার কোহাতি কিসকু। তাতে প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিক ভারত।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের প্রথম আক্রমণ করে ভারতের গোলরক্ষককে একা পেলেও গোল করতে পারেননি আনিকা রানিয়া সিদ্দিকী। পরের মিনিটে ভারত সুযোগ পায়, গোলও করে তবে অফসাইডে বাতিল হয়ে যায়। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

অষ্টম মিনিটে মারিয়া মান্দার ভারতের ডি বক্স ঢুকলেও হেড করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। ১২ মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় ভারত, তবে কোনো বিপদ হয়নি বাংলাদেশের।

মনিকা চাকমার ভুলে ২২ মিনিটে ভারতের লেফট উইং এবং ২৩ মিনিটে সানফিদা ননগ্রাম বাংলাদেশের গোলরক্ষককে একা পেলেও পরাস্ত করতে পারেননি। ২০ মিনিটের পর থেকে বাংলাদেশের ডিফেন্স কিছুটা এলোমেলো হয়ে যায়।

২৫ মিনিটে ননগ্রাম আরও একটি সুযোগ কাজে লাগাতে পারেনি। ২৭ মিনিটে ভারতের পিয়ারি জাসা ফাঁকা গোলবার পেলেও হেড করেন বারের বাইরে দিয়ে। ২৮ মিনিটে বাংলাদেশ ডি বক্সের বাইরে ফ্রিকিক পান, মারিয়া বারের বাইরে দিয়ে মারেন।

৩৬ মিনিটে ডিফেন্ডারদের আবারও ভুল। এবার ভুল হেড করেন কোহাতি কিসকু। এবার ভারতের পিয়ারি জাসা গোল করতে ভুল করেননি, ১-০ গোলে এগিয়ে যায় ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়াবাংলাদেশভারতমনিকামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT