চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় মহিলা দল নেত্রীকে মারধর, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, ভোলা
A A

ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভানেত্রী মালেকা বেগমকে নির্মমভাবে মারধরের দায়ে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান।

রুহুল কবির রিজভী বলেন, তজুমদ্দিন উপজেলাধীন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই ইউনিয়ন সভাপতিকে মারধর করেছে। এটা কত বড় অনৈতিক ও কাপুরোষিত কাজ। তাকে আজকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ভিজিএফ ত্রাণের তালিকা নিয়ে স্থানীয় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঙ্গে গত মাসে মালেকা বেগমের মতবিরোধ হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য একশ জন সুবিধাভোগীর তালিকা চাইলেও কর্মকর্তা তা কমিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে তিনি পুনরায় ইউনিয়ন পরিষদ অফিসে গেলে পরিকল্পিতভাবে তার ওপর পাশবিক হামলা চালানো হয়।

মালেকা বেগম ও প্রত্যক্ষদর্শীরা সেসময় জানিয়েছেন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী এবং দলের কিছু মহিলা সমর্থক তাকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে টেনে নিয়ে যান। সেখানেই রশি দিয়ে হাত-পা বেঁধে মুখ, মাথা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়। শত শত মানুষের সামনে তাকে উলঙ্গ করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হলেও তজুমদ্দিন থানা পুলিশ এখনও অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। প্রাণভয়ে মালেকা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে নির্মমভাবে মারধরের পরও উল্টো ভুক্তভোগীদের হয়রানি করতে পাল্টা মামলা করা হয়েছে বলে জানা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন বিএনপির সেক্রেটারিবহিষ্কারবিএনপিভোলামহিলা দল নেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

জুন ২৮, ২০২৬

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT