চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষের জালে ১৯ গোল, তিনজনের হ্যাটট্রিকসহ ৪ গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

‘মেয়েদের ফুটবল লিগ ২০২৩-২৪’তে গোলবন্যা হয়েছে। নাসরিন স্পোর্টস একাডেমি গোলবন্যায় ভাসিয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশকে। দলটি গুণে গুণে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৯ গোল। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ আরও দুইজন হ্যাটট্রিকের পাশাপাশি ৪টি করে গোল এনেছেন।

বিকেলের খেলায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটের মাথায় গোলবন্যার শুরুটা করেন নাসরিন স্পোর্টস একাডেমির ডিফেন্ডার মাসুরা পারভীন। ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের অধিনায়ক ও ফরোয়ার্ড সাবিনা। দুই মিনিট পর আরেকটি গোল করেন আরেক ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। ১০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন মাসুরা। ১০ মিনিটের মধ্যেই চার গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি।

হ্যাটট্রিক পাওয়া দুই ফরোয়ার্ড (বাঁ থেকে) শামসুন্নাহার জুনিয়র এবং সাবিনা খাতুন ও মিডফিল্ডার মারিয়া মান্দা।

১৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সাবিনা। খেলার ৩০ মিনিটে প্রেক্ষাপটে হাজির হন ভারত মাতিয়ে আসা ফরোয়ার্ড সানজিদা আক্তার, করেন নিজের প্রথম গোল। এরপর ৪০তম মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। ৭৩ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিকসহ চার গোল পান দেশসেরা ফরোয়ার্ড।

খেলার ৪২ মিনিঠে সানজিদা নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৪৯ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় এবং ৫২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর নির্ধারিত সময়ের দুই মিনিটের মাথায় আরও একটি গোল করেন শামসুন্নাহার। ৬৫ মিনিটে নিজের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মারজিয়া।

ঘণ্টার মাথায় প্রেক্ষাপটে হাজির হন আরেক মিডফিল্ডার মারিয়া মান্দা। জাতীয় দলের তারকা ৫৯ ও ৬০ মিনিটে দুই গোল করার পর ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। দুই মিনিট পর নিজের চতুর্থ গোলের দেখা পান তিনি। মাঝে জাপানি কন্যা সুমাইয়া মাতসুশিমা ৬৩ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করেন। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসরিন একাডেমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমেন্স ফুটবল লিগজামালপুর কাচারিপাড়ানাসরিন স্পোর্টস একাডেমিবাফুফেমারিয়ালিড স্পোর্টসশামসুন্নাহারসানজিদাসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT