ক্রিকেট

জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরি জেতাল মোহামেডানকে

ক্রিকেটার জেসিয়া ব্যাট হাতে ব্যাটিং করছেন, মোহামেডান দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার জেসিয়া ব্যাট হাতে ব্যাটিং করছেন, মোহামেডান দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News – চ্যানেল আই নিউজ

সিটি ক্লাবের বোলারদের তুলোধুনো করে মোহামেডানের ওপেনার জেসিয়া আক্তার ক্রিজে টিকলেন ৩০ ওভার। নামের পাশে যোগ করলেন ১৪২ রান। ১০৪ বলের ইনিংসে ভারতীয় হার্ডহিটার চার মেরেছেন ১৫টি, ছক্কা ৮টি। বিশাল সংগ্রহের পথ গড়ে দিলেও বাকিরা তাল মেলাতে পারেননি। মোহামেডান থেমে যায় তিনশর কাছে গিয়ে। তারপরও বড় জয়ই সঙ্গী হয়েছে দলটির।

সিটি ক্লাবকে ১২১ রানে অলআউট করে ১৭০ রানের জয় পেয়েছে মোহামেডান। বিকেএসপির-১ নম্বর মাঠে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে সাদা-কালো জার্সিধারীরা।

রুমানা আহমেদ ৬১ বলে ৫৬ রান করেন। অধিনায়ক সালমা খাতুন ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে একশ পেরিয়ে গুটিয়ে যায় সিটি। মিরপুরের ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জান্নাতুল ফেরদৌস তিথি।

বল হাতেও সফল হন মোহামেডানের সর্বোচ্চ রান করা তিন ক্রিকেটার। রুমানা ও সালমা তিনটি করে, জেসিয়া নেন দুটি উইকেট।

বিষয়:জেসিয়া বিকেএসপি মেয়েদের ডিপিএল ২০২৩ মোহামেডান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…