চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক শিরোপার লড়াইয়ে আট বিভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। অক্টোবরে দেশের মাটিতে হওয়ার কথা টি-টুয়েন্টি সংস্করণে এশিয়া কাপ। সামনের দুটি ইভেন্টের প্রস্তুতির জন্য মেয়েদের ১২তম জাতীয় ক্রিকেট লিগ হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণে।

আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে লিগ। একই সময়ে পাশাপাশি দুটি মাঠে হবে খেলা। উদ্বোধনী দিনেই মাঠে নামবে আট দল। প্রতিটি দল ম্যাচ পাবে মোট সাতটি করে। লিগের সবশেষ রাউন্ড ২৭ আগস্ট।

বৃহস্পতিবার সকাল ৯টায় মূল ভেন্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম। একই সময়ে আউটার গ্রাউন্ডে মুখোমুখি হবে ঢাকা-রাজশাহী। দুপুর ২টায় খুলনা-বরিশাল খেলবে মূল ভেন্যুতে। পাশের মাঠে খেলবে রংপুর-ময়মনসিংহ।

২০১৯ সালে জাতীয় লিগের সবশেষ আসরটিও হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন সিলেটের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।

জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিজেদের বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন না। ন্যাশনাল পুলের খেলোয়াড়দের লটারির ভিত্তিতে বণ্টন করা হয়েছে বিভাগীয় দলগুলোতে।

খুলনার মেয়ে সালমা খাতুন নেতৃত্ব দেবেন রংপুর বিভাগকে। তার দলে আছেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার মুর্শিদা খাতুন হ্যাপি ও ফারিহা ইসলাম।

Reneta

জাতীয় দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রতিনিধিত্ব করবেন বরিশালকে। দলটিরও অধিনায়ক তিনি। জ্যোতির দলে আছেন শারমিন আক্তার সুপ্তা।

নিজ বিভাগের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। সাবেক ওয়ানডে অধিনায়ক দলে পেয়েছেন জাতীয় দলের পেসার সুরাইয়া আজমিন ছন্দাকে।

ময়মনসিংহ বিভাগের হয়ে খেলবেন জাহানারা আলম ও সানজিদা ইসলাম মেঘলা। চট্টগ্রামের হয়ে সোবহানা মোস্তারি, নুজহাত তাসনিয়া ও খাদিজাতুল-কুবরা।

রাজশাহীতে আছেন লতা মন্ডল ও নাহিদা আক্তার। ঢাকায় রিতু মনি ও ফারজানা হক পিংকি, সিলেটের হয়ে খেলবেন ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপমেয়েদের জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT