ক্রিকেট

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে আসে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস সেমিতে পাকিস্তান বোলারদের সামনে খেই হারিয়েছে। শারমিন সুলতানা-ফাহিমা খাতুনরা পাকিস্তানের সামনে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পেরেছেন।

ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফাহিমাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হাফসা খালিদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ওপেনার ইশমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩, শারমিন সুলতানা ১৫ রান করেন। অন্যপ্রান্তে ফাহিমা টেনে নেন, ৫ চারে ৩২ বলে ৪২ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে হাফসা ২টি এবং ১টি করে উইকেট নেন ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির, ওমাইমা সোহেল।

বিষয়:পাকিস্তান বাংলাদেশ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…