চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের এশিয়া কাপ: সম্প্রচারে কেন এলো না দেশীয় চ্যানেল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৪৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার স্পোর্টসের পাশাপাশি মেয়েদের এশিয়া কাপ স্থানীয় কোনো চ্যানেলে সম্প্রচার হোক, সেটি চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আন্তরিক প্রচেষ্টার পরও মেলেনি সাড়া। আয়োজক বাংলাদেশ হলেও কম লাভবান হওয়ার শঙ্কায় এগিয়ে আসেনি কোনো দেশীয় চ্যানেল।

সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই এতে হতাশ বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বৈষম্য দেখে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিসিবি পরিচালক মুঠোফোনে সোমবার সকালে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

‘টিভিতে বিজ্ঞাপন যারা দেন, তাদের আগ্রহ কম দেখা গেছে। বিনিয়োগ করে যদি রিটার্ন না পায়, তাহলে তো একটা দ্বিধা থাকে চ্যানেলগুলোর। আমি আশাবাদী, এখন তো ফুটবল হোক, ক্রিকেট হোক, আমাদের মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। আশা করি যে এই বিষয়ে স্পন্সররা সামনে নিশ্চয় গুরুত্ব দেবেন।’

বেসরকারি টিভি চ্যানেল না হোক, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফিড ব্যবহার করে সরাসরি সম্প্রচারে কতটা চেষ্টা বা আন্তরিকতা ছিল বোর্ডের? এ প্রশ্নের জবাবে শফিউল আলম চৌধুরী সামনে আনলেন বৈষম্য আর ক্ষোভের কথাই।

‘দেখুন, জেন্ডার বৈষম্য নিয়ে তো অনেক সুন্দর সুন্দর কথা হয়, সেটি আসলে সেমিনারেই হয়। বাস্তবে গেলে আপনি আমি বা অনেকের ক্ষেত্রেই কার্যক্ষেত্রে সেটি প্রমাণ করে। সেমিনারের জন্য এটি খুবই ভালো সাবজেক্ট। কিন্তু বাস্তব জীবনে আমরা এখনো যে পুরুষতান্ত্রিক সমাজ বা এই গণ্ডি থেকে বের হতে পারছি না। বের হওয়ার আগ্রহ কতটা আছে এটা কিন্তু এ সমস্ত বিষয় থেকে ধারণা পাওয়া যায়।’

বাংলাদেশে সাতটি দেশের অংশগ্রহণে এশিয়া কাপ হচ্ছে। ১৫ দিন, ২৫ ম্যাচের দীর্ঘ টুর্নামেন্ট হলেও সেটি প্রচারের আলোয় আসেনি সেভাবে। পর্যটনে অপার সম্ভাবনার সিলেটে ব্যানার-ফেস্টুন কিছু চোখে পড়েনি টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সাংবাদিকদের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম তথা বিসিবির মূল কার্যালয় প্রাঙ্গণেও নেই প্রচারণার বিন্দুমাত্র ছোঁয়া। অনলাইনের পাশাপাশি অফলাইনে প্রচারণার বিষয়ে নারী উইং প্রধানের নির্দেশনা থাকলেও তা অনুসরণ করা হয়নি!

ট্যাগ: নাদেলবাংলাদেশবিটিভিবিসিবিমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসসম্প্রচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশ্বরিয়ার রাজসিক প্রত্যাবর্তন, ভাঙতে পারে সব রেকর্ড!

পরবর্তী

৫০০ টাকার জন্য যুবক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

পরবর্তী
নিহত যুবকের পরিবারের সদস্যরা আদালত চত্বরে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ টাকার জন্য যুবক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইন এর জন্য সিসিমপুরের চরিত্র ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভিতে আরও ৫ বছর চলবে সিসিমপুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT