ফেন্সিংয়ে ছেলেদের ব্যক্তিগত স্যাবর ও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক এসেছিল সাউথ কোরিয়ার ঝুলিতে। মেয়েদের হাত ধরেই প্যারিস অলিম্পিকে তৃতীয় স্বর্ণের দেখা পেল দেশটি। দলগত নারী আর্চারিতে সোনা জিতেছে সাউথ কোরিয়া।
রোববার রাতে দলগত নারী আর্চারিতে চীনকে ৫-৪ সেটে হারিয়েছে সাউথ কোরিয়া। প্যারিসে দেশটির এটি তৃতীয় স্বর্ণ, সব মিলিয়ে ষষ্ঠ পদক। পদকের হিসাবে শীর্ষস্থান দখল করেছে দেশটি।
কোরিয়ার কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চীনকে। নেদারল্যান্ডসকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মেক্সিকো। প্যারিসে দেশটির প্রথম পদক এটি।







