চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরবি লেখা পোশাক পরায় নারীকে লাঞ্ছনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আরবি হরফ লেখা পোশাক পরায় পাকিস্তানে এক কিশোরীকে জনসম্মুখে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের এক রেস্তোরাঁয় আসা নারীটির পোশাকে আরবি ক্যালিগ্রাফি ছিল। পরে স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, সেখানে কোরাআনের আয়াত লেখা আছে। আর এতেই অল্প সময়ের মধ্যে অনেক বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে ওই নারীকে লাঞ্ছিত করেন।

এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একটি রেঁস্তোরার এক পাশে দু’হাত দিয়ে মুখ ঢেকে একজন নারী বসে আছেন। আর সামনে বিক্ষুব্ধ জনতার ভিড়। যাদের কেউ কেউ চিৎকার করে তার ‘শার্ট’ খুলে ফেলতে বলছেন। কেউ কেউ বলছেন, যারা ব্লাসফেমি (ধর্ম অবমাননা) করে তাদের শিরশ্ছেদ করা উচিত।

পুলিশ জানিয়েছে, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০০ লোক সেখানে ভিড় করেছিল। সহকারী পুলিশ সুপার সাইয়েদা শেহরবানো বলেন, সবচেয়ে কঠিন কাজ ছিলো ওই নারীকে নিরাপদে ওই জায়গা থেকে বের করে আনা। আমরা তাদের বলি, এই নারীকে আমাদের সাথে করে নিয়ে যাবো, তার কর্মকাণ্ড আইনিভাবে আমলে নেয়া হবে এবং দেশের আইন অনুসারে যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তবে অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করা হবে।

তিনি জানান, তাকে এরপর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকজন আলেমের মতামত নেয়া হয়। তারা নিশ্চিত করেন যে, পোশাকের লেখাটিতে আরবি ক্যালিগ্রাফিই ছিল তবে তা কোরাআনের আয়াত নয়। এরপর ওই নারী এক ভিডিও পোস্টে জানান, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, এটা ভুলবশত ঘটেছে। তারপরও যা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, এবং আমি নিশ্চিত করব যে এটি আর কখনো হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কেনাকাটা করতে লাহোরে এসেছিলেন এবং দ্রুতই শহর ছেড়ে চলে গেছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা তাহির মাহমুদ আশরাফি এক্স (টুইটার) পোস্টে লিখেছেন, ওই নারীর নয়, ক্ষমা চাওয়া উচিত ছিল ভিড়ের মধ্যে থাকা পুরুষদের।

Reneta

উল্লেখ্য, পাকিস্তানে ব্লাসফেমির বা ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি মামলার বিচারের আগেই পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটেছে দেশটিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবিআরবি লেখানারীকে লাঞ্ছিতপাকিস্তানপোশাক
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT