চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পীরের নির্দেশে ভোট দেন না চাঁদপুরের রুপসা ইউনিয়নের নারী ভোটাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক চাঁদপুর।

মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক চাঁদপুর।

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা স্বাধীনতার পর থেকে কখনোই ভোটাধিকার প্রয়োগ করেননি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পীরের নির্দেশ অনুসরণ করে তারা ভোটকেন্দ্রে যান না।

নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও নির্বাচনের দিনে নারী ভোটারদের কেন্দ্রে দেখা যায় না। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৯৫ জন, যার মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন। মুসলিমদের পাশাপাশি সনাতন ও খ্রিষ্টান ধর্মাবলম্বী নারীরাও ভোট দেন না বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে হাসনে মওদুদ নামে এক পীর এই এলাকায় আসেন। সে সময় মহামারি থেকে রক্ষার অজুহাতে তিনি নারীদের পর্দা মেনে চলা ও ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই এই রীতি চালু রয়েছে।

তবে ভোট না দিলেও নারীরা সরকারি সব সুযোগ–সুবিধা পাচ্ছেন। হাট–বাজার, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডসহ দৈনন্দিন নানা কাজে তাদের অংশগ্রহণ রয়েছে। তবুও ভোটের দিন তারা ঘরে থাকেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের কেন্দ্রে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এক অবহিতকরণ সভায় বলেন, নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও রূপসা দক্ষিণ ইউনিয়নে এই দীর্ঘদিনের প্রথা ভাঙবে কি না—তা নিয়ে সংশয় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরজাতীয় নির্বাচননারী ভোটাররূপসা দক্ষিণ ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT