মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নারীরা, বাধার মুখে কর্মপরিবেশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথ উদ্যোগ নিচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, অথচ নারী উদ্যোক্তারা স্বল্প পরিমাণ ঋণ পান না।








