চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজগরের পেট থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A

মধ্য ইন্দোনেশিয়ায় ৩ দিন ধরে নিখোঁজ থাকা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে ১৬ ফুট লম্বা এক অজগরের পেট থেকে। এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৯ জুন) মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ওই নারীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। মধ্য ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে এই ভয়ানক ঘটনাটি ঘটে।

তবে এই অঞ্চলটিতে এটিই প্রথম কোন ঘটনা নয়। এর আগেও ঘটেছে এমন ঘটনা। ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত অজগরের পেট থেকে অঞ্চলটিতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে প্রতিবেদনে বলা হয়, ১৬ ফুটের একটি অজগরের পেট থেকে ফরিদা নামের এক নারীর দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না মেলার পর শেষ পর্যন্ত অজগরের পেট থেকে উদ্ধার হয়।

গ্রামপ্রধান সুয়ার্দি রোসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, বৃহস্পতিবার রাত থেকে মহিলা নিখোঁজ ছিলেন। রাতে বাসায় না ফেরায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়। শুক্রবারও সারাদিন ধরে খোঁজ চলে। অবশেষে পুলিশে নিখোঁজ হওয়ার ডায়েরিও করা হয়।

গ্রামপ্রধান বলেন, শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে ফরিদার কিছু জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখনই তাদের সন্দেহ হয়। জঙ্গলের ভিতরে ঢুকতেই তারা দেখতে পান অজগরটিকে। সেটি নড়ার মতো অবস্থায় ছিল না। গ্রামবাসীদের সন্দেহ আরও দৃঢ় হয়। কারণ সুলায়েসি প্রদেশে এর আগেও এ রকম ঘটনা ঘটেছিল। এর পরই গ্রামবাসীরা অজগরের পেট কেটে ফেলার সিদ্ধান্ত নেন। সুয়ার্দির দাবি, অজগরের পেট কাটতেই ফরিদার দেহ বেরিয়ে আসে।

Reneta

বন দপ্তর জানায়, এই ধরনের ঘটনা খুবই বিরল। তবে ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক অতীতে এ রকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছরেই সুলায়েসির তিনানগিয়া জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধার হয়। ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলায়েসির মুনা শহরে অজগরের পেট থেকে এক নারীর দেহ উদ্ধার হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজগরঅজগরের পেট থেকে নারীর দেহ উদ্ধারঅজগরের পেটে নারীর দেহইন্দোনেশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT