চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ‘ডিজিটাল ধর্ষণ’র শিকার নারী, গ্রেপ্তার হাসপাতাল কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অন্ধকারে হাত বাড়িয়ে থাকা নারীর ছবি, আতঙ্ক ও নিরাপত্তার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গুরুগ্রামের এক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ‘ডিজিটাল ধর্ষণ’ এর শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের এক নারী কেবিন ক্রু। গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি থাকাকালীন এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত হাসপাতাল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল।

আনন্দবাজার জানিয়েছে, ৪৬ বছর বয়সি ওই নারী গুরুগ্রামে প্রশিক্ষণে ছিলেন। ৫ এপ্রিল গুরুগ্রামের একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে। দীর্ঘ চিকিৎসার পর ১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দিনই, ১৪ এপ্রিল স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। তার দাবি, হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক প্রযুক্তিকর্মী তাকে যৌন হয়রানি করেন।

অভিযোগপত্রে ওই নারী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি অর্ধচেতন অবস্থায় ছিলেন। ৬ এপ্রিল রাত ৯টা নাগাদ দু’জন নার্স তার পোশাক পরিবর্তন করতে এলে, সেই সময়ই পুরুষকণ্ঠ শুনতে পান তিনি। তার অভিযোগ, এক ব্যক্তি নার্সদের কাছে তার শরীরের মাপ জানতে চান। পরবর্তীতে নিজেই পরীক্ষা করার কথা বলে তার শরীরে স্পর্শ করেন। ঘটনাস্থলে থাকা নার্সরা অভিযুক্তকে বাধা না দিয়ে বরং সাহায্য করেছিলেন।

কী এই ডিজিটাল ধর্ষণ?

আইনি পরিভাষায় ‘ডিজিটাল ধর্ষণ’ বলতে বোঝায় কোনও ব্যক্তির স্পর্শকাঁতর স্থানে তার সম্মতি ছাড়া আঙুল বা পায়ের আঙুল প্রবেশ করানো। ‘ডিজিটাল’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘ডিজিটাস’ থেকে, যার অর্থ ‘আঙুল’। ভার্চুয়াল দুনিয়ার যৌন হেনস্থাও এই পরিভাষার আওতায় পড়ে, তবে শারীরিক নির্যাতনের ক্ষেত্রেও এর প্রযোজ্যতা রয়েছে।

Reneta

২০১২ সালের দিল্লি গণধর্ষণকাণ্ডের পর ভারতীয় দণ্ডবিধিতে যৌন নির্যাতনের সংজ্ঞায় বড়সড় সংশোধন আনা হয়। সেখান থেকেই ‘ডিজিটাল ধর্ষণ’ শব্দটির ব্যবহার শুরু হলেও, আইন অনুযায়ী এটি যৌন নির্যাতনের একটি গুরুতর রূপ।

মানবাধিকার সংগঠন এবং চিকিৎসকদের একাংশের মতে, এই ধরনের ঘটনা বিশ্বজুড়েই বাড়ছে, তবে ভুক্তভোগীদের অনেকে সামাজিক লজ্জা বা ভয় থেকে অভিযোগ জানান না। এই ধরনের নির্যাতন হাসপাতাল, বাড়ি, এমনকি জনসমক্ষেও ঘটতে পারে। ভুক্তভোগীরা কেবল শারীরিক নয়, মানসিক আঘাতও ভোগ করেন।

সাধারণত নির্যাতিতা যখন সংজ্ঞাহীন অবস্থায় থাকেন বা তার দেহ অসাড় থাকে, তখনই অপরাধীদের মধ্যে এই ধরনের অপরাধ ঘটানোর প্রবণতা লক্ষ করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নির্যাতননারীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT