চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরায়েল একাই যুদ্ধে দাঁড়াবে: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১০, মে ২০২৪
আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একা দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র যদি তাদের অস্ত্রের চালান বন্ধ করে তাহলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু ইসরায়েল কোনো শর্তের মুখে যুদ্ধ বন্ধ করবে না।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান শুরু করার পর হাজার হাজার মানুষ ইতিমধ্যে রাফাহর দক্ষিণ শহর থেকে পালিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযানের বিরুদ্ধে বারবার সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি রাফাহয় হামলা চালায় তাহলে এটি লাল রেখা লঙ্ঘন হবে।

Banglabid

কিন্তু নেতানিয়াহু মার্কিন সতর্কতা প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েল যুদ্ধ করবে। যদি প্রয়োজন হয়, আমরা একাই দাঁড়াব। আমি বলেছি যে প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। তাও যুদ্ধ থামাবো না।

এর আগে ১৯৪৮ সালে নবগঠিত ইসরায়েল তৎকালীন ইসলামি রাষ্ট্রগুলোর একটি জোটের আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের সর্তকতা প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছিল।

তিনি বলেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধে অল্প ছিলাম, আমাদের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোরে আমরা বিজয়ী হয়েছি।

Reneta

ইসরায়েলের রাফায় হামলা অনেক বেসামরিক মৃত্যুর কারণ হতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র ৯০৭ কেজি বোমা এবং অস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে।

সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের আক্রমণ এগিয়ে গেলে তিনি কামানের গোলা এবং অন্যান্য অস্ত্রের সরবরাহ আরও স্থগিত করবেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন সতর্কতা প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি বন্ধুদেরও বোঝা উচিত, তার দেশকে সতর্কতা দেখিয়ে বশে করা যাবে না। আমরা শক্ত হয়ে দাঁড়াব, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।

জাতিসংঘ সতর্ক করেছে, রাফায় এখনও এক মিলিয়নেরও বেশি মানুষের আশ্রয়ের জন্য খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের হামলা আরও ভয়াবহতা ডেকে আনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র সরবরাহ বন্ধইসরায়েলফিলিস্তিনযুক্তরাষ্ট্রযুদ্ধরাফাহঊ হামলাহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে কম আয়ের মানুষ

পরবর্তী

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

পরবর্তী
নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

চিত্রনায়িকা বুবলী সংবাদ সম্মেলনে উপস্থিত, মিডিয়া ও পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলীর অভিযোগে আইনের আওতায় দুইজন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT