মাল্টিমিডিয়া

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ

সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধের কারণে উত্তাল সমুদ্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পূর্ব মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্দ্বীপের প্রতিটি স্থানে ঝড়ো বাতাস হচ্ছে। ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে সন্দ্বীপ। সোমবার ভোর থেকে সন্দ্বীপ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সঙ্গে প্রচন্ডবেগে বাতাস বইছে। সমুদ্রে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতায় জোয়ার হচ্ছে।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সিত্রাং সন্দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…