বিনোদন

টরন্টোতে প্রশংসিত ড্যানিয়েল র‍্যাডক্লিফের ছবি

ড্যানিয়েল র‍্যাডক্লিফের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে প্রশংসিত ড্যানিয়েল র‍্যাডক্লিফের ছবি, যেখানে তিনি হাসিমুখে পোশাকের দোকানে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফের ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির প্রদর্শনীর পরে দর্শকের করতালিতে মুখর হয়ে উঠেছিল রয়্যাল অ্যালেকজান্দ্রা থিয়েটার।

‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’ ছবিতে প্যারোডি গায়ক উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিক-এর লুকে দেখা গেছে র‍্যাডক্লিফকে। ছবিতে র‍্যাডক্লিফকে অবিকল ইয়ানকোভিকের মতোই লাগছে। ঝাঁকড়া চুল আর গোঁফে চেনা দায় ‘হ্যারি পটার’ তারকাকে।

শুধু লুক নয়, অভিনয় দিয়েও মুগ্ধ করেছেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ। থিয়েটার ভরা দর্শক ছবির প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছেন। অতিথি চরিত্র হিসেবে ছিল চমক।

এরিক অ্যাপেল পরিচালিত এই ছবির গল্প উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিকের জীবন নিয়ে। এই ছবিতে ‘ম্যাডোনা’ চরিত্রে দেখা গেছে ইভান র‍্যাচেল উডকে।

উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিকের মিউজিক ক্যারিয়ার কয়েক দশকের। মিউজিক প্যারোডির জন্য তিনি বিখ্যাত। মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’-এর প্যারোডি ‘ইট ইট’ এবং ‘লাইক অ্যা সার্জন’-এর প্যারোডি ‘লাইক অ্যা ভার্জিন’ তার মাঝে অন্যতম।

ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘রকু’তে বিনামুল্যে দেখা যাবে ৪ নভেম্বর থেকে।

সূত্র: কইমই

বিষয়:ড্যানিয়েল র‍্যাডক্লিফ হ্যারি পটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…