জনপদ

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ায় নদীতে নৌযান চলাচল বন্ধ, ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরি আবহাওয়ার কারণে নদীতে নৌযান চলাচল বন্ধ, ঝড়ের আশঙ্কায় স্থানীয় মানুষজন আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলে লঘুচাপের জন্য সৃষ্ট বৈরি আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও সংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে।

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তাছাড়া নদীতে প্রচন্ড রোলিং থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়া গামী, বেতুয়া-হাতিয়া থেকে ঢাকাগামী, ঢাকা থেকে খেপুপাড়া, খেপু পাড়া থেকে ঢাকাগামী এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, নদীর জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে নদীতীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

 

বিষয়:নোয়াখালী নৌ যোগাযোগ বন্ধ বৈরি আবহাওয়া হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…