চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ৭ জন ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব ক্রিকেটের সেরা ওয়ানডে ক্রিকেটাররা একত্রিত, ভারতের সাতজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় ২০২৩ সালে সব দলেরই মনোযোগ ছিল একদিনের ক্রিকেটে। গত বছরে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচও খেলা হয়েছে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সেখান থেকে প্রকাশ করেছে ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল। যাতে আধিপত্য ভারতীয় খেলোয়াড়দের।

গত বছর সবমিলিয়ে মাঠে গড়িয়েছে ২১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। যেখানে খেলা ২২টি দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের নিরিখে বেছে নেয়া হয়েছে সেরা একাদশ।

উইজডেনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বর্ষসেরা ওয়ানডে দল। যার ১১ জনের মধ্যে ৭ জনই ভারতীয়। বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারলেও ঘরের মাঠে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে দাপট দেখিয়েছিল। এশিয়া কাপ এবং ছয়টি দ্বিপক্ষীয় সিরিজের পাঁচটিতে জিতেছে টিম ইন্ডিয়া।

Banglabid

উইজডেনের একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতের তারকা ওপেনার রোহিত শর্মাকে। ওপেনিংয়ে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন ট্র্যাভিস হেড। মিডল অর্ডারে বিরাট কোহলির সঙ্গে রয়েছেন বিশ্বকাপে দ্যুতি ছড়ানো নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও সাউথ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন।

২০২৩ সালটা স্বপ্নের মতো গেছে কোহলির। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের পাশাপাশি বছরটাতে মোট ১,৩৭৭ রান করেছেন ৩৫ বর্ষী কোহলি। বিশ্বকাপে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডও।

লোয়ার মিডল অর্ডারে জায়গা পেয়েছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আরেক নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একাই জিতিয়েছিলেন। গত বছর ১১টি ওয়ানডে খেলে ৫১.৬২ গড়ে করেছেন ৪১৩ রান। বল হাতে শিকার করেছেন ১০টি উইকেট।

Reneta

ম্যাক্সওয়েলের পাশাপাশি সুযোগ মিলেছে ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। গত বছর ২৬ ওয়ানডে খেলে ৩১ উইকেটের পাশাপাশি ৩০৯ রান করেছেন বাঁহাতি অলরাউন্ডার। বোলিং আক্রমণেও প্রাধান্য ভারতীয়দের। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামির সঙ্গে আছেন জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেইনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউইজডেনওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিভারতম্যাক্সওয়েলরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায় ঘোষণা শুরু, আদালতে ড. মুহাম্মদ ইউনূস

পরবর্তী

৬ মাসে রিজার্ভ থেকে ৬৭০ কোটি ডলার বিক্রি

পরবর্তী
বাংলাদেশের রিজার্ভ থেকে ডলার বিক্রি দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাসে রিজার্ভ থেকে ৬৭০ কোটি ডলার বিক্রি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামির সতর্কতা

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT