চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের বর্ষসেরা দলে জায়গা পেলেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বছরের শেষ দিনে ওয়ানডে ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা দল সাজিয়েছে উইজডেন। অনবদ্য পারফরম্যান্সের কারণে ২০২২ সালের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালের মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেছেন। বিদায় নিতে চলা বছরে মিরাজ ১৫ ওয়ানডেতে ব্যাট হাতে ৬৬ গড়ে করেন ৩৩০ রান। বল হাতে ২৪টি উইকেটও তার দখলে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পান মিরাজ। পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে দল গড়া হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ব্যাটিং অর্ডারে মিরাজকে সাত নম্বরে রাখা হয়েছে। ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের ইমাম-উল-হক। এরপরে রয়েছেন বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম ও রাসি ফন ডার ডুসেন।

বোলিং লাইনআপে থাকা তিন পেসার আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ ও ট্রেন্ট বোল্ট। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্রাভিস হেড, ইমাম-উল-হক, বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম, রাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেনবর্ষসেরা ওয়ানডে একাদশবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT