ক্রিকেট

বর্ষসেরা ওয়ানডে স্পেলের তালিকায় তাসকিন

তাসকিনের বল করার সময়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তাসকিনের ওয়ানডে স্পেল, বল করার সময় ক্যামেরায় ধরা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা ওয়ানডে স্পেলের সেরা তালিকার ভেতর রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫ রানের বিনিময়ে পান ৫ উইকেট। তার বোলিং ফিগার ছিল: ৯-০-৩৫-৫!

গত জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহ ৭.২ ওভারে ৩ মেডেনসহ ১৯ রান খরচায় নেন ৬ উইকেট। উইজডেন বর্ষসেরা ওয়ানডে স্পেল হিসেবে এটি বিবেচিত হয়েছে।

ইংলিশ পেসার রিস টপলে তালিকার দুই নম্বরে আছেন। ভারতের বিপক্ষে জুলাইয়ে লর্ডসে ৯.৫ ওভারে ২ মেডেনসহ ২৪ রান খরচ করে দখল করেন ৬ উইকেট।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩ ওভার বোলিং করে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে আছেন জিম্বাবুয়ের রায়ান বুর্ল।

অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা তালিকার শেষে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে ৩৫ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট।

বিষয়:উইজডেন তাসকিন বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…