অগ্রহায়ণেই শীতের আমেজ শুরু হয়েছে। তবে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতেই। প্রতিদিনই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ।
সোমবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার বর্ধিত ৫ (পাঁচ) দিনের পূর্বাভাসে বলা হয়, রাত এবং দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।







