বিনোদন

তারকা শুভেচ্ছায় সিক্ত চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা ১০ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চিত্রনায়ক ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌসের শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ফেরদৌসের শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মুহূর্ত, তিনি একটি গাড়ির ওপর দাঁড়িয়ে হাত উঁচু করে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসন থেকে বিজয়ী হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফেরদৌস।

নৌকা প্রতীক নিয়ে ফেরদৌস ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২ হাজার ২৫৭ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বেসরকারিভাবে ফল ঘোষণার আগেই এদিন সন্ধ্যা থেকেই ফেরদৌসের ধানমন্ডিতে নির্বাচনী কার্যালয়ে ভিড় করেন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সহকর্মী তারকারা। চূড়ান্ত ফল ঘোষণার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফেরদৌসের জয়ে অভিনন্দনের বন্যা বইছে। বিশেষ করে বড়পর্দা ও ছোটপর্দার তারকারা ফেরদৌসের এই বিজয়ে অভিনন্দন জানাচ্ছেন।

বিষয়:তারকা ফেরদৌস সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…