চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক-কার্ড থেকে ‘নগদে’ অ্যাড মানিতে ‘জাওয়ান’ সিনেমার টিকিট জেতার সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
অর্থনীতি
A A

দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ একটি দারুণ অফার নিয়ে এসেছে। ব্যাংক ও কার্ড থেকে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে  শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’-এর টিকিট পুরস্কার হিসেবে পাওয়া যাবে।

‘জাওয়ান’ সিনেমার টিকিট পুরস্কার পেতে নগদ গ্রাহকদের প্রথমে নগদ ওয়ালেটের ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে। এরপর মোবাইল অ্যাপে থাকা ‘ব্যাংক টু নগদ’ অথবা ‘কার্ড টু নগদ’ অপশন বাছাই করতে হবে। এবার গ্রাহককে তার পছন্দের ব্যাংক, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে নগদ ওয়ালেটে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে পারবেন। বর্তমানে দেশের ৩৬টি ব্যাংকের সাথে নগদের পার্টনারশিপ রয়েছে।

১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চালু থাকবে। ক্যাম্পেইন চলাকালে নগদের গ্রাহকেরা ‘জাওয়ান’ সিনেমার কয়েক হাজার টিকিট জিতে নিতে পারেন। প্রতি টিকিট বিজয়ীকে দুটি করে টিকিটি দেওয়া হবে, যাতে নগদ গ্রাহক তার ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন।

এই ক্যাম্পেইনে নগদের সকল গ্রাহক অংশ নিতে পারবেন। অফার উপভোগের জন্য অবশ্যই গ্রাহকের নগদ ওয়ালেট ফুল প্রোফাইলে থাকতে হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমদ্ বলেন, ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরণের ক্যাম্পেইন চালু করছি। এই ক্যাম্পেইনটিও তেমনই একটি।

সাদাত আদনান আহমদ্ আরও বলেন, সরকার ২০২৭ সালে দেশের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে নগদ আরও বেশি সুযোগ-সুবিধা দিয়ে গ্রাহকদের ঘরে বসে ডিজিটাল আর্থিক লেনদেন করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

Reneta

ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য দেশের এই রূপান্তরকে আরও গতিশীল করতে সম্প্রতি শেষ হওয়া বিএমডব্লিউ ক্যাম্পেইনের মত এ ধরণের বেশকিছু মেগা পেমেন্ট ক্যাম্পেইন করেছে নগদ। বর্তমানে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে সেডান কার জেতার ক্যাম্পেইন চলছে নগদে, যেখানে ৫০ টাকা বা তার বেশি টাকা রিচার্জ করলে গ্রাহক জিতে নিতে পারেন একটি সেডান কার। এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্ডটিকিটনগদব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT