চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনে রাশিয়া-বেলারুশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে এবার উইম্বলডনে রাশিয়ান এবং বেলারুশিয়ান খেলোয়াড়রা হয়েছিলেন নিষিদ্ধ। এ বছরের ৩-১৬ জুলাই হতে চলা আসরে অবশ্য তাদের বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে চলেছে।

রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের এলটিএ’র আয়োজনে হওয়া পাঁচটি এটিপি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। উইম্বলডন পরিচালনার দায়িত্বে থাকা অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) একই ধরনের স্থগিতাদেশ আরোপ করে।

যুক্তরাজ্যের গভর্নিং লন টেনিস অ্যাসোসিয়েশন (এলটিএ) নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ সরকারের চাপের মুখে পড়ে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে।

এইএলটিসি’র এক মুখপাত্র বলেছেন, আমরা এ বিষয়ে যুক্তরাজ্য সরকার এবং টেনিসের মূল নীতি-নির্ধারকদের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।

অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনের মতো গ্র্যান্ড স্লামে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে উইম্বলডনে এমনটা হওয়ায় গত আসরে টুর্নামেন্টটি থেকে র‌্যাঙ্কিং পয়েন্ট কেড়ে নিয়েছিল এটিপি এবং মেয়েদের টেনিস অ্যাসোসিয়েশন।

একইসঙ্গে ব্রিটিশ টেনিসকে এক মিলিয়ন ডলার, এলটিএকে ৭ লাখ ৫০ হাজার ডলার ও এইএলটিসিকে ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করে এটিপি।

Reneta

নিষেধাজ্ঞা বহাল থাকলে আরও বড় অঙ্কের জরিমানাসহ কুইন্স এবং ইস্টবোর্নের মতো টেনিস টুর্নামেন্টগুলো যুক্তরাজ্য থেকে সরিয়ে দেয়া হতে পারে। এমন শঙ্কা থেকেই হয়তো আসছে রাশিয়া-বেলারুশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত।

রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজ দেশের নাম ও জাতীয় পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছর নিজ দেশের পতাকা ব্যবহার করতে না পারা বেলারুশের আরিনা সাবালেঙ্কা ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে হন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনএটিপিবেলারুশরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT