চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ জিতলেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের মালিক নোভাক জোকোভিচ। উইম্বলডনে সংখ্যাটিকে আরও বাড়িয়ে নেয়ার মিশনে রয়েছেন সার্বিয়ান তারকা। তাতে নিজের রেকর্ডকে করে চলেছেন সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে হারিয়ে পেলেন ক্যারিয়ারের ৩৫০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের দেখা।

উইম্বলডনে টানা চারবারের শিরোপাজয়ী গড়েছেন আরেক কীর্তি। প্রায় দেড়শ বছরের পুরনো আসরে জিতলেন টানা ৩০ ম্যাচ।

প্রথম সেটে জোকো ৬-৩ ব্যবধানে জিতলেও পরের সেটে তাকে কঠিন পরীক্ষাতেই পড়তে হয়। টাইব্রেকে ৭-৬ ব্যবধানে অবশ্য জিতে যান ৩৬ বর্ষী তারকা। তৃতীয় সেটে ৭-৫ ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা তারকা কাটেন তৃতীয় রাউন্ডের টিকিট।

এদিকে, মেয়েদের এককে স্পেনের সারা সোরিবেস তোরমোকে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইগা সুয়েটেক। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোলিশ তারকা ৬-২ ও ৬-০ ব্যবধানে জয় পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনগ্র্যান্ড স্লামজোকোভিচলিড স্পোর্টসসুয়েটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT