অন্যান্য খেলা

ফেদেরারকে টপকে নাদালের আরও কাছে জোকোভিচ

নাদাল টেনিস ট্রফি হাতে নিয়ে হাসছেন, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল টেনিস ট্রফি হাতে নিয়ে হাসছেন, দর্শকদের মাঝে উপস্থিত, একটি টেনিস ম্যাচের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিরোপার লড়াইয়ে প্রথম সেটটা হেরেই বসলেন বিশ্বের নাম্বার ওয়ান তারকা। তবে চিরাচরিত স্বভাব, পরের সেটেই ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষ নিক কিরগিওসকে পরে আর পাত্তাই দিলেন না। টানা তিন সেট জিতে চতুর্থবারের মতো উইম্বলডন শিরোপা নিজের করে নিলেন।

উইম্বলডনের ফাইনালে রোববার জোকোভিচকে বেশ টক্কর দিয়েছেন অস্ট্রেলিয়ান কিরগিওস। প্রথম সেট জেতার পর শেষ সেটটাও নিয়ে গেছেন টাইব্রেকার অবধি। শেষরক্ষা হয়নি। ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ সেটে নিককে হারিয়ে আরও একবার উইম্বলডন শিরোপা উঁচিয়ে ধরেন জোকার।

উইম্বলডনে এটি জোকোভিচের সপ্তম শিরোপা। সব গ্র‍্যান্ড স্লাম মিলিয়ে সার্বিয়ান তারকার শিরোপা সংগ্রহ এখন ২১। একটি গ্র‍্যান্ড স্লাম বেশি জিতে উপরে আছেন শুধু রাফায়েল নাদাল। পেছনে পড়ে গেলেন ২০ গ্র্যান্ড স্লাম জেতা রজার ফেদেরার।

এবারের উইম্বলডনে শুরুটা দারুণ করেছিলেন রাফায়েল নাদাল। চোটের কারণে ছিটকে যান সেমিফাইনালে। তাই সেমিতে না খেলেই ফাইনালে ওঠার সুযোগ পেয়ে যান নিক।

বিষয়:উইম্বলডন জোকোভিচ নাদাল নিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…