চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের হাতে আর মাত্র দুই সপ্তাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গত এপ্রিলে আইপিএলে প্রথম ম্যাচে নেমে কেন উইলিয়ামসন লিগামেন্টের চোটে পড়েন। এরপর থেকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক। হাঁটুর অস্ত্রোপচার করানো কিউই তারকা ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ফিটনেস প্রমাণে দুই সপ্তাহ সময় পেয়েছেন।

বিশ্বকাপের জন্য সব দলকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫ জনের স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের অভিভাবক সংস্থার অনুমোদন ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দলে ৩৩ বর্ষী কেনকে রাখা হয়নি। তবে দলের সঙ্গে সফরে গিয়ে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। নেটে অনুশীলন ও ব্যাটিং করছেন।

উইলিয়ামসনকে বিশ্বকাপে খেলানোর জন্য সকল চেষ্টাই করা হবে, জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। বলেছেন, ‘আমাদের হাতে দল ঘোষণার জন্য এখন থেকে প্রায় দুই সপ্তাহ সময় আছে। তাকে প্রতিটি সুযোগ দিতে এবং সেই পুরো সময়টা সম্পূর্ণ ব্যবহার করতে চাই।’

‘তিনি এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছেন। নেটে আবারও ব্যাটিং করছেন, যা দেখতে খুব ভালো লাগছে। আসলেই ভালো উন্নতি করছেন। কিন্তু তাকে নিয়ে অনেক কাজ করা বাকি। আমরা তাকে যে স্থানে দেখতে চাই, সেটি যেন নিশ্চিত করতে পারি।’

ভারতে হতে চলা বিশ্বকাপে প্রথমদিকের কয়েকটি ম্যাচ খেলার মতো ফিট না হলেও উইলিয়ামসনকে স্কোয়াডে রাখা হতে পারে। অথবা রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ৩৩ বর্ষী তারকাকে রাখা হতে পারে।

Reneta

স্টেডের ভাষ্য, ‘এমন সম্ভাবনা আছে যে কেনের নাম স্কোয়াডে থাকলেও তাকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। শুরু থেকে খেলার জন্য তিনি প্রস্তুত হতে পারেন, আবার নাও হতে পারেন। অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। আবার বৃহত্তর দিকটাও ভাবনায় রাখতে হবে। কেন উইলিয়ামসনকে তার ক্যারিয়ারের বাকি সময়টায় আমরা ফিট দেখতে চাই।’

‘কেন ঠিক কোন অবস্থানে আছেন, এটা নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হবে। যাতে আমরা দলের জন্য সেরা ফলাফল পেতে পারি। কেন উইলিয়ামসন এবং তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য কোনটা ভালো, তাও ভাবতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডলিড স্পোর্টসস্টেড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT