চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১০, জুন ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলেও ২৪ বছর পরও বাংলাদেশে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেনি। নতুন এক জাতীয় গবেষণায় আইনগত ফাঁকফোকর, দুর্বল প্রয়োগ, সাশ্রয়ী বিকল্পের অভাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকে এ ব্যর্থতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বিয়ন্ড দ্য ব্যান: আনপ্যাকিং পলিথিন ডিপেন্ডেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

গবেষণায় দেশের শহর, উপশহর ও গ্রামীণ এলাকার দুই হাজারের বেশি ভোক্তা ও বিক্রেতার মতামত বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, কম দাম, সহজলভ্যতা ও দীর্ঘদিনের অভ্যাসের কারণে পলিথিনের ব্যবহার অব্যাহত রয়েছে। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশের বেশি বিক্রেতা পলিথিন ব্যাগ নিষিদ্ধ জানার পরও নিয়মিত তা ব্যবহার করছেন। অন্যদিকে ৫৫ শতাংশ বিক্রেতা জানিয়েছেন, সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প পাওয়া গেলে তারা পলিথিন ব্যবহার কমাতে আগ্রহী।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষা পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে পারেনি। শহরের শিক্ষিত ভোক্তাদের মধ্যেও পলিথিন ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য। এছাড়া উৎপাদন ও বাজারজাতকরণে আইনি ব্যতিক্রম, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল নজরদারি নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ একসময় বিশ্বকে পথ দেখিয়েছিল। তবে নিষেধাজ্ঞার দুই দশকের বেশি সময় পরও এর কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি অর্জিত হয়নি।

Reneta

সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখন প্রয়োজন বিদ্যমান আইন ও নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এর প্রত্যাশিত প্রভাব নিশ্চিত করা।

এসডোর সাধারণ সম্পাদক ড. শাহরিয়ার হোসেন বলেন, পলিথিনের ব্যবহার কমাতে সরকার, বেসরকারি খাত, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে এখনও সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা কাঙ্ক্ষিত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, পরিবেশগত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ও টেকসই উদ্যোগ জরুরি। কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে পলিথিনমুক্ত সমাজ গঠন সম্ভব।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহমুদা তামারা খান বলেন, পলিথিন উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত শক্তিশালী সিন্ডিকেট একটি বড় চ্যালেঞ্জ। তবে কার্যকর নীতি প্রয়োগ, আইন বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা গেলে এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

গবেষণায় পরিবেশ শিক্ষা জোরদার, আইন সংস্কার, কঠোর প্রয়োগ, সাশ্রয়ী বিকল্পের সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

গবেষকদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে পলিথিনমুক্ত ভবিষ্যতের পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনএসডোগবেষণাপরিবেশ অধিদপ্তরপলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT