চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনকে পরের টেস্টেও পাচ্ছে না নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চোটজনিত কারণে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। প্রত্যাশা ছিল দ্বিতীয় ম্যাচে তাকে পাবে কিউইবাহিনী। সেটিও হচ্ছে না। চোট পুরোপুরি সেরে না ওঠায় পুনে টেস্টেও খেলতে পারবেন না ডানহাতি ভরসা ব্যাটার।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা উইলিয়ামসনকে পর্যবেক্ষণ করছি এবং সে সঠিক পথেই রয়েছে। এখনও শতভাগ ফিট নয়। আশা করি দ্রুত সেরে সেরে উঠবে। তাকে তৃতীয় টেস্টের দলে পেতে আশাবাদী। নিজেকে প্রস্তুত করার জন্য যতটা সম্ভব সতর্কতা নিয়ে এগোবে সে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় কুঁচকির চোটে পড়েন উইলিয়ামসন। ভারত টেস্টে তাকে নিয়ে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। ৩৪ বর্ষী উইলিয়ামসনের বিকল্প হিসেবে দলে আছেন মার্ক চ্যাপম্যান।

গত বছরের আইপিএল থেকে একের পর এক চোটে ভুগছেন উইলিয়ামসন। ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও পুরোটা খেলতে পারেননি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে ৮ উইকেটে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। সোমবার বিকেলে দ্বিতীয় টেস্টের ভেন্যু পুনেতে পৌঁছেছে টম ল্যাথামের দল। বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট, তৃতীয়টি ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ডপুনে টেস্টভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT