বাংলাদেশ

পর্যটনে নতুন বিনিয়োগ আকর্ষণে কাজ করব: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

বাংলাদেশের পর্যটন ও বিমানমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বাংলাদেশের পর্যটন উন্নয়নে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্যটনে নতুন বিনিয়োগ আকর্ষণে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মন্ত্রী আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এ কথা বলেন।

বিমানের জন্য নতুন নতুন ডেস্টিনেশন খুঁজবেন বলেও জানান নবনিযুক্ত এই মন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।

বিষয়:বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…