বাংলাদেশ

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ বশিরউদ্দীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দিয়ে মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছরের ২০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেন।

এরপর থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল। এখন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব শেখ বশিরউদ্দীনকে দেওয়ায় প্রধান উপদেষ্টার হাতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকল।

বিষয়:বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় শেখ বশিরউদ্দীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…