বিনোদন

ক্রিস রকের কাছে আবারও ক্ষমা চাইলেন উইল স্মিথ

ক্রিস রক ক্ষমা চাচ্ছেন উইল স্মিথের কাছে, অস্কার অনুষ্ঠানে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার অনুষ্ঠানে ক্রিস রক উইল স্মিথের কাছে ক্ষমা চাচ্ছেন, যা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ক্রিস রককে চড় মেরে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন উইল স্মিথ। এই ঘটনার পর ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। সম্প্রতি আবারও ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা।

ইনস্টাগ্রামে উইল স্মিথ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ক্রিস রকের কাছে আবারও ক্ষমা চেয়েছেন। অভিনেতা বলেছেন, ‘ক্রিস, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আপনি যখনই আমার সঙ্গে কথা বলতে চাইবেন, আমি আছি।’

অভিনেতা আরও বলেন, ‘ওই মুহূর্তের কারণে নিশ্চয়ই অনেকেই কষ্ট পেয়েছেন…ঐ মুহূর্তে যে আচরণ করেছি, তা খুবই ভুল ছিল।’

অভিনেতা জানিয়েছেন তিনি ক্রিস রককে মেসেজ দিয়েছেন। ক্রিস রকের তরফ থেকে বলা হয়েছে, তিনি কথা বলতে প্রস্তুত নন।

উইল স্মিথ এর আগে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন। এবার ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন অভিনেতা।

অভিনেতা জানান, তিনি নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছেন। এর সাথে তার স্ত্রী জেডা কোনোভাবেই জড়িত নয়।


সূত্র: বিবিসি

বিষয়:অস্কার উইল স্মিথ ক্রিস রক ভিডিও সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…