চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে নাকি ষড়যন্ত্রের নতুন জাল বুনবে?

প্রফেসর ড. জাহিদুল হাসান প্রফেসর ড. জাহিদুল হাসান
২:৫৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
মতামত
A A
বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন, হউক সেটা জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের মানুষ বাঙ্গালী জাতি হিসাবে সবসময়ই অন্যরকম এক আগ্রহ প্রকাশ করে থাকে।

তার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে এই আগ্রহের মাত্রা বহুগুণে বেড়ে যায়। কেননা, বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীরা স্থানীয় বাসিন্দা হয়ে থাকে এবং স্থানীয় জনগণ এদেরকে বেছে নেন।

এই প্রেক্ষাপটে এদেশে উপজেলা নির্বাচনসহ অন্যান্য সকল স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে এটা অবশ্যই আশা করি আর বিএনপি তাদের রাজনৈতিক দায় থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করি। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই দেশের জনগণের দোহায় দিয়ে রাজনীতি করেন, তাই এদেশের সাধারণ মানুষের কাছে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য তো বটেই।

Banglabid

তবে এখানে উল্লেখ্য যে, বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাদের ভাষ্যমতে বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা বলে যে সিদ্ধান্ত নিয়েছে তার কতটা সুফল বয়ে আনতে পেরেছেন তা স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীসহ দেশের অন্যান্য জনগণের নিকটতা খুবই পরিষ্কার।

 

উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণের জন্য সমর্থকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

 

এমনকি গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে আরও একবার হঠকারিতার পরিচয় দিয়েছে দলটি। নিশ্চয় এক্ষেত্রে বলবেন বিএনপির ডাকে জনগণ ভোটকেন্দ্রে যায়নি, বিএনপি নেতৃবৃন্দের তথ্যমতে মোট ভোট পড়েছে শতকরা ৫ ভাগ -তাহলে দেশের ৯৫ ভাগ জনগণ আপনাদের কথা শুনেছে- তাহলে এটাতো বলা যায় যে, বিএনপির উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণ করে এতো বিশাল জনগোষ্ঠীর রায় আপনাদের পক্ষে প্রকাশ করার সুযোগ সৃষ্টি করা। কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি সেই কাজটুকু করেননি- যা নিছক অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।

আরেকটা অন্যভাবে যদি বলি, দেশের অনেক মানুষ আছে যারা গণতন্ত্রের মতো কঠিন কোন শব্দ ব্যবহারে পারদর্শী না কিন্তু একটা জিনিস বুঝে সেটি হলো সেরা জিনিসটা বেছে নেয়া। যার জন্য রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের সম্মুখে তাদের নিজ নিজ দলের সেরা ব্যক্তিটিকে মনোনয়ন দিয়ে সেই ব্যক্তিটির নিজের তথা দলের গ্রহণযোগ্যতার যাচাই করা।

একটি কথা দৃঢ়তার সহিত বলতে পারি আজকের এই বাংলাদেশ সর্বদিক থেকেই এক গর্ভের বাংলাদেশ- যার সকল সুবিধা আমরা সবাই ভোগ করছি। তাই আমি মনে করি বিএনপি শুধুমাত্র রাজনৈতিক কিছু বাক্যাবলীর হিসাব নিকাশের মধ্যে নিমজ্জিত না থেকে স্থানীয় জনগণ এবং কর্মীদের মনোভাবের যথাযথ মূল্যায়ন সাপেক্ষে সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

আমি হলফ করে বলতে পারি স্থানীয় অনেক নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতাদের সিদ্ধান্তে অনড় থাকতে পারবেনা কেননা এই সমস্ত তৃনমূল নেতাকর্মীরা তাদের নিজস্ব এলাকার জনগণের নিকট অনেক বেশী দায়বদ্ধ এবং নির্বাচনে যেতে আগ্রহী।

যার সুস্পষ্ট উদাহরণ গত ৭ই জানুয়ারি নির্বাচন যেখানে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা নির্বাচনের মাধ্যমে জনগণের বাহবা কুড়িয়েছে। বিএনপির নির্বাচনে যাওয়ার আরেকটি কারণ হলো সংগঠন গোছানো।

বিএনপি মনে করছে যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না এবং দলীয় প্রতীকে নির্বাচন না হলে বিএনপির আগ্রহী প্রার্থীদের দল উপেক্ষাও করবে না। এর ফলে তৃণমূলে সংগঠন গোছানোর একটি বড় সুযোগ পাবে। কারণ এমনিতেই গ্রেপ্তার মামলায় বিএনপি এখন বিপর্যস্ত। দলের সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে।

এমন অবস্থায় নেতাকর্মীরা নির্বাচন করার সুযোগ পেলে তৃণমূলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী হবে। বিএনপি উপজেলা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হলে দলের নেতাকর্মীরা আবার সক্রিয় এবং উজ্জীবিত হওয়ার সুযোগ পাবেন। এবার উপজেলা নির্বাচনে না গেলে যে ভুল হবে তা কাটিয়ে ওঠা বিএনপির জন্য কঠিন হবে। পাশাপাশি, যদি নির্বাচনের পথ পরিহার করে ষড়যন্ত্রের কোন কৌশল করার চেষ্টা করে তাহলে আজকের এই উন্নত বাংলাদেশের রুচিশীল তরুণ সমাজ কোনভাবেই তা গ্রহণ করবেনা।

 

 

এদেশের জনগণকে কোন রাজনৈতিক দলই বোকা বানাতে পারবেনা। কারণ, মানুষ এখন অনেক সচেতন, সময়ের মূল্য দিতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। তাই পূর্বের ন্যায় কোন আগুন-সন্ত্রাস, কিংবা যানবাহন পুড়িয়ে জানমালের ধ্বংস করে সেই জনগণের জন্যই রাজনীতি করার কৌশল আর হালে পানি পাবে না বলেই আমি মনে করি।

পরিশেষে বিএনপি সকল ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশকে একটি উন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির দেশে রূপান্তরের অগ্রযাত্রায় শামিল হওয়ার লক্ষ্যে দেশে অনুষ্ঠিতব্য সকল নির্বাচনে অংশগ্রহণ করে নিজ দলের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি বিকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অংশগ্রহণউপজেলা নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT